ইরানে আজ ‘কঠোর আঘাত হানা হবে’, হুঁশিয়ারি ট্রাম্পের

আপডেট : ০৭ মার্চ ২০২৬, ০৭:৩২ পিএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরানের বিরুদ্ধে আজ ‘কঠোর আঘাত’ হানা হতে পারে। তিনি দাবি করেছেন, ইরান তার প্রতিবেশী দেশগুলোর কাছে ক্ষমা চেয়েছে এবং ‘আত্মসমর্পণ’ করেছে।

নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল–এ শনিবার (৭ মার্চ) ট্রাম্প লিখেছেন, ইরান মধ্যপ্রাচ্যে প্রতিবেশীদের কাছে ক্ষমা চেয়েছে এবং প্রতিশ্রুতি দিয়েছে আর তাদের দিকে হামলা চালাবে না। তাঁর দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল–এর ধারাবাহিক হামলার কারণে এই প্রতিশ্রুতি এসেছে।

এর আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, দেশটির অন্তর্বর্তী নেতৃত্ব শুক্রবার সিদ্ধান্ত নিয়েছে—প্রতিবেশী দেশগুলো থেকে ইরানের ওপর হামলা না হলে, তেহরান আর কোনো আক্রমণ চালাবে না। তিনি প্রকাশ করেছেন, বিগত দিনগুলোতে হওয়া হামলার জন্য প্রতিবেশী দেশগুলোর কাছে দুঃখপ্রকাশ করেছেন।

তবে ট্রাম্পের ‘আত্মসমর্পণ’ মন্তব্যকে সরাসরি নাকচ করেছেন ইরানের চিন্তন প্রতিষ্ঠান ডিপ্লো হাউজ–এর পরিচালক ও বিশ্লেষক হামিদরেজা গোলামজাদে। তিনি বলেছেন, পেজেশকিয়ানের মন্তব্যকে আত্মসমর্পণ হিসেবে ট্রাম্পের ব্যাখ্যা ‘পুরোপুরি মিথ্যা’।

গোলামজাদে আরও বলেন, ইরান মূলত প্রতিবেশী দেশগুলোর কাছে অনুরোধ করছে যেন তারা আমেরিকা বা ইসরায়েলকে সহযোগিতা না করে এবং তাদের ভূমি বা আকাশসীমা ব্যবহার করে ইরানের ওপর হামলা না চালায়। তিনি এই অনুরোধকে ‘স্বাভাবিক’ এবং ‘আইনসিদ্ধ’ হিসেবে উল্লেখ করেছেন।

 

সূত্র: আল জাজিরা

AS
আরও পড়ুন