ইরান 'অর্থনৈতিক সন্ত্রাসবাদ' চালাচ্ছে: জেডি ভ্যান্স

আপডেট : ১৪ এপ্রিল ২০২৬, ০৯:১৩ এএম

হরমুজ প্রণালি বন্ধ করে দিয়ে ইরান ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ করছে বলে অভিযোগ তুলেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

ফক্স নিউজের জনপ্রিয় অনুষ্ঠান ‘ব্রেট বায়ার’-এ সোমবার (১৩ এপ্রিল) দেওয়া এক সাক্ষাৎকারে জেডি ভ্যান্স বলেন, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেখিয়ে দিয়েছেন, এ খেলায় দুপক্ষই অংশ নিতে পারে। যদি ইরানিরা অর্থনৈতিক সন্ত্রাসবাদে জড়িত থাকে, তাহলে যুক্তরাষ্ট্রও এই নীতি মেনে চলবে যে—কোনো ইরানি জাহাজ দেশ ছাড়তে পারবে না।’

ইরানের সঙ্গে সপ্তাহান্তের আলোচনার বিষয়েও কথা বলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘বেশকিছু অগ্রগতি হয়েছে। বল এখন ইরানের কোর্টে।’

জেডি ভ্যান্স হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, ইরানকে নমনীয় হতে হবে এবং যুক্তরাষ্ট্রের দাবি করা ‘গুরুত্বপূর্ণ বিষয়গুলো’ মেনে নিতে হবে। সূত্র: বিবিস।

YA
আরও পড়ুন
সর্বশেষপঠিত