ওয়াশিংটনের পেন্টাগনে এক সংবাদ ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ইউরোপীয় মিত্রদের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেছেন। তিনি দাবি করেন, ইরানের সঙ্গে চলমান সংঘাত এবং হরমুজ প্রণালির নিরাপত্তা ইস্যুতে ইউরোপ যথেষ্ট দায়িত্ব নিচ্ছে না।
হেগসেথের মতে, যুক্তরাষ্ট্র কার্যত হরমুজ প্রণালির ওপর খুব কম নির্ভরশীল হলেও ইউরোপীয় দেশগুলো এই জলপথের ওপর বেশি নির্ভরশীল। তাই এ পরিস্থিতি মূলত তাদের জন্যই বেশি গুরুত্বপূর্ণ বলে তিনি মন্তব্য করেন। তার ভাষ্য অনুযায়ী, ইউরোপীয় দেশগুলোকে কূটনৈতিক বৈঠক ও আলোচনা ছাড়িয়ে বাস্তব পদক্ষেপে এগিয়ে আসা উচিত।
ব্রিফিংয়ে তিনি আরও ইঙ্গিত দেন, ইউরোপীয় মিত্ররা সামরিক ও নৌ সহায়তা প্রদানে পর্যাপ্ত ভূমিকা রাখছে না। এ কারণে যুক্তরাষ্ট্র একাই অনেকটা চাপ বহন করছে বলেও তিনি অভিযোগ তোলেন।
এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইউরোপীয় মিত্রদের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি পরিবহনের নিরাপত্তা নিশ্চিত করতে অন্যান্য দেশের আরও সক্রিয় হওয়া দরকার, যুক্তরাষ্ট্রের এককভাবে এগিয়ে যাওয়ার প্রয়োজন নেই। সূত্র: সিএনএন
ইরানকে সমঝোতার জন্য আরও সময় দিলাম: ট্রাম্প
ন্যাটোতে স্পেনের সদস্যপদ স্থগিতের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের