আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্ব হুমকিতে পড়ত: ট্রাম্প

আপডেট : ০৩ জুন ২০২৬, ০৬:৫৩ পিএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যদি তিনি না থাকতেন তাহলে ইসরায়েলের অস্তিত্বই হুমকির মুখে পড়ত। ইরান ইস্যুতে নিজের ভূমিকা এবং সিদ্ধান্তকে কেন্দ্র করে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন।

নিউইয়র্ক পোস্টের পড ফোর্স ওয়ান পডকাস্টে ট্রাম্প বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিস্থিতি বা সামরিক অবস্থান গ্রহণের পেছনে তাকে কেউ প্রভাবিত করেনি, বরং সিদ্ধান্তটি সম্পূর্ণ তার নিজের।

তিনি বলেন, ‘তিনি আমাকে প্রতারণা করেছেন, এটা ঠিক নয়। আমি নিজেই এটি শুরু করেছি।’ তার ভাষায়, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখাই ছিল মূল উদ্দেশ্য।

ট্রাম্প তার সমালোচকদের রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে উল্লেখ করে বলেন, তারা পরিস্থিতি বোঝে না এবং ভিত্তিহীন অভিযোগ তুলছে।

তিনি আরও বলেন, তার প্রথম মেয়াদে ২০১৫ সালের ইরান পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের সিদ্ধান্ত ছিল গুরুত্বপূর্ণ, যা তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনের সময় করা হয়েছিল।

সবশেষে ট্রাম্প দাবি করেন, ইসরায়েলের নিরাপত্তার বিষয়টি এই পুরো নীতির কেন্দ্রবিন্দুতে ছিল এবং তার ভূমিকার কারণে ইসরায়েল এখনো টিকে আছে বলেও মন্তব্য করেন। সূত্র: আলজাজিরা

AS
আরও পড়ুন