জ্বালানি খুচরা বিক্রেতাদের দাম কমানোর নির্দেশ দিলেন ট্রাম্প

আপডেট : ৩০ জুন ২০২৬, ০৭:৩৩ পিএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির জ্বালানি খুচরা বিক্রেতাদের প্রতি জ্বালানি তেলের দাম অবিলম্বে কমানোর আহ্বান জানিয়েছেন।সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ভোক্তাদের ওপর ‘অবৈধ মূল্যবৃদ্ধি’ বা গৌজিং কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং দ্রুত পাম্পে দাম কমাতে হবে। তিনি প্রতি গ্যালন গ্যাসোলিনের দাম প্রায় ২.৫০ ডলারের মধ্যে নামিয়ে আনারও দাবি জানান।

ট্রাম্প সতর্ক করে বলেন, নির্দেশনা না মানলে ‘বড় সমস্যা’ দেখা দিতে পারে। তিনি বিশেষভাবে ক্যালিফোর্নিয়ার উচ্চ করনীতির সমালোচনা করেন এবং রাজ্য সরকারকে জ্বালানি কর কমানোর আহ্বান জানান। তার মতে, অতিরিক্ত করের কারণে পেট্রোলের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে, যা সাধারণ মানুষের ওপর চাপ সৃষ্টি করছে।

এদিকে ট্রাম্প প্রশাসন তেল কোম্পানিগুলোর বিরুদ্ধে দাম নিয়ন্ত্রণে অনিয়মের অভিযোগে তদন্ত শুরু করেছে। মধ্যপ্রাচ্যে সংঘাতের পর বৈশ্বিক তেল বাজারে অস্থিরতা তৈরি হওয়ায় যুক্তরাষ্ট্রে জ্বালানির দামও প্রভাবিত হয়েছে। তবে অর্থনীতিবিদরা বলছেন, যুদ্ধ-পরবর্তী পরিস্থিতির কারণে দীর্ঘমেয়াদে মূল্য কমা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।

Attr/AHA
আরও পড়ুন