ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে সব দেশকে ট্রাম্পের আহ্বান

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ এএম

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপের অভিযানে সব দেশকে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণে তিনি বলেন, ইরান বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধ, পরমাণু কর্মসূচির উচ্চাকাঙ্ক্ষা পরিত্যাগ এবং সন্ত্রাসে সমর্থন বন্ধ না করা পর্যন্ত তেহরানের ওপর অর্থনৈতিক চাপ অব্যাহত রাখতে হবে।

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্য দেশগুলোরও ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক চাপ প্রয়োগে অংশ নেওয়া উচিত। ইরান নির্দিষ্ট কয়েকটি পদক্ষেপ না নেওয়া পর্যন্ত এই চাপ অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

মার্কিন প্রেসিডেন্টের দেওয়া শর্তগুলোর মধ্যে রয়েছে বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধ করা, পরমাণু উচ্চাকাঙ্ক্ষা পরিত্যাগ করা এবং সন্ত্রাসে সমর্থন বন্ধ করা।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বিশ্বনেতাদের উদ্দেশে দেওয়া বক্তব্যে ট্রাম্প এসব আহ্বান জানান। সূত্র: সিএনএন 

এএস
আরও পড়ুন
সর্বশেষপঠিত