পানামা খাল দখল ও মঙ্গলে নভোচারী পাঠানোর ঘোষণা ট্রাম্পের

‘‘খুব শিগগির আমরা মেক্সিকো উপসাগরের নাম বদলে ‘আমেরিকা উপসাগর’ রাখব।’’ এছাড়া, যুক্তরাষ্ট্রের সীমানা বাড়ানোর ও মঙ্গল গ্রহে মার্কিন নভোচারী পাঠানোর ঘোষণাও দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

আপডেট : ২১ জানুয়ারি ২০২৫, ১০:৪৫ এএম

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। অভিষেক বক্তব্যে মেক্সিকো উপসাগরের নাম বদলানো ও পানামা খাল দখলের ডাক দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (২০ জানুয়ারি) শপথ নেওয়ার পর অভিষেক বক্তৃতায় তিনি এ কথা বলেন।

ট্রাম্প বলেন, ‘‘খুব শিগগির আমরা মেক্সিকো উপসাগরের নাম বদলে ‘আমেরিকা উপসাগর’ রাখব।’’ এছাড়া, যুক্তরাষ্ট্রের সীমানা বাড়ানোর ও মঙ্গল গ্রহে মার্কিন নভোচারী পাঠানোর ঘোষণাও দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

অভিষেক বক্তব্যে ট্রাম্প বলেন, ‘আমরা মহাবিশ্বে আমাদের ভাগ্য অনুসরণ করব। মঙ্গলগ্রহে যুক্তরাষ্ট্রের পতাকা উত্তোলন করব।’ এই ঘোষণার পর হাত উঁচিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন স্পেসএক্সের সিইও ইলন মাস্ক।

AHA/KK
আরও পড়ুন