রাশিয়া ও ইউক্রেনের মধ্যে নতুন করে ভয়াবহ বিমান ও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় এক শিশুসহ ৩ জন নিহত এবং ৩ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে সিটি সামরিক প্রশাসন। এসময় ক্ষেপণাস্ত্র ও ড্রোনের খসে পড়া অংশ বা ধ্বংসাবশেষের আঘাতে বেশ কিছু বসতবাড়ি ও গাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং একটি ভবনে আগুন ধরে যায়।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় হামলার বিষয়টি স্বীকার করে জানিয়েছে, কিভের সামরিক শিল্প খাত ও জ্বালানি ডিপোকে লক্ষ্য করে এ অভিযান চালানো হয়েছিল। এছাড়া ওডেসা সংলগ্ন সাগরে ইউক্রেনীয় বন্দরে অস্ত্র বহনকারী দুটি মালবাহী জাহাজেও ড্রোন হামলা চালানোর দাবি করেছে মস্কো।
পাল্টা জবাব হিসেবে রাশিয়ার ভূখণ্ডে একযোগে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। ড্রোনের আঘাতে দেশটির ক্রাসনোদার অঞ্চলের ইলস্কি তেল শোধনাগারে ভয়াবহ আগুন ধরে যায় এবং সেখানে পাঁচজন আহত হন।
লিপেৎস্কের গভর্নর জানান, তাদের জাদোনস্ক শহরে ইউক্রেনীয় ড্রোন বিধ্বস্ত হয়ে আরও ২ জন আহত হন এবং বাড়িঘরের ক্ষয়ক্ষতি হয়। পাশাপাশি সামারা অঞ্চলের একটি শিল্প প্রতিষ্ঠানেও ড্রোন হামলার তথ্য নিশ্চিত করেছেন সেখানকার স্থানীয় গভর্নর।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, রাতভর অভিযান চালিয়ে তারা নিজেদের আকাশসীমা, ক্রিমিয়া এবং আজভ সাগরের ওপর থেকে ইউক্রেনের ৩৯৭টি ড্রোন ধ্বংস ও ভূপাতিত করতে সক্ষম হয়েছে। তবে যুদ্ধ চলমান থাকায় উভয় পক্ষের এসব দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
দাবানল নিয়ন্ত্রণে গিয়ে যুক্তরাষ্ট্রে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২
জো বাইডেনের সারা শরীরে ছড়িয়ে পড়েছে প্রোস্টেট ক্যানসার