ইরান যুদ্ধের খেসারত দিচ্ছে গোটা বিশ্ব: এরদোয়ান

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ পিএম

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের প্রভাব শুধু দেশটির জনগণকেই বহন করতে হচ্ছে না, এর খেসারত দিতে হচ্ছে পুরো বিশ্বকে, এমন মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

তিনি বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধের মূল্য কেবল ইরানিদের দিতে হচ্ছে, বিষয়টি এমন নয়। এই সংঘাতের খেসারত গোটা বিশ্বকেই দিতে হচ্ছে, কোনো দেশই এর প্রভাব থেকে পুরোপুরি মুক্ত নয়।

এরদোয়ানের এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা আরও তীব্র হয়ে উঠেছে। সংঘাতের প্রভাব আঞ্চলিক সীমা ছাড়িয়ে আন্তর্জাতিক পর্যায়েও উদ্বেগ তৈরি করেছে।

তুর্কি প্রেসিডেন্টের ভাষ্য, ইরানকে কেন্দ্র করে শুরু হওয়া যুদ্ধের পরিণতি শুধু যুদ্ধরত দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকছে না। এর প্রভাব বিশ্বের সামগ্রিক পরিস্থিতির ওপরও পড়ছে।

এরদোয়ান আরও বলেন, যুদ্ধের বোঝা ও এর ক্ষয়ক্ষতি থেকে বিশ্বের কোনো দেশই ব্যতিক্রম নয়। তাই ইরানের বিরুদ্ধে যুদ্ধের মূল্য শুধু ইরানিদের নয়, পুরো বিশ্বকেই বহন করতে হচ্ছে। সূত্র: ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি

এএস
আরও পড়ুন