আলজাজিরার বিশ্লেষণ

নিরাপত্তা ও অর্থনৈতিক কারণেই মধ্যস্ততাকারীর ভূমিকায় পাকিস্তান? 

আপডেট : ১০ এপ্রিল ২০২৬, ০৪:৫২ পিএম

মধ্যপ্রাচ্যের চলমান সংকটে পাকিস্তানের ভূমিকা মূলত নিরাপত্তা ও অর্থনৈতিক বাস্তবতার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিশ্লেষক মারিয়া সুলতান। তিনি বলেন, এই পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আলোচনার প্রক্রিয়াকে সচল রাখা এবং সংশ্লিষ্ট পক্ষগুলোকে এক টেবিলে আনা।

ইসলামাবাদভিত্তিক সাউথ এশিয়ান স্ট্র্যাটেজিক স্ট্যাবিলিটি ইনস্টিটিউট ইউনিভার্সিটির চেয়ারম্যান সুলতান জানান, পাকিস্তানের জন্য এটি কেবল কূটনৈতিক উদ্যোগ নয়, বরং একটি কৌশলগত প্রয়োজন। তার ভাষায়, 'আলোচনা শুরু করানো এবং সবাইকে একই কক্ষে নিয়ে আসাই এখন সবচেয়ে জরুরি।'

তিনি পাকিস্তানের ভূ-কৌশলগত গুরুত্বও তুলে ধরেন। তার মতে, ভারত মহাসাগর, পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালির গুরুত্ব পাকিস্তানের মতো করে খুব কম দেশই বোঝে। কারণ, এই গুরুত্বপূর্ণ বাণিজ্যপথের প্রবেশমুখেই অবস্থান করছে দেশটি।

মারিয়া সুলতান বলেন, বাণিজ্য সচল না থাকলে পুনর্গঠন বা অর্থনৈতিক পুনরুদ্ধার সম্ভব নয়। পাকিস্তানের দৃষ্টিভঙ্গি তাই নিরাপত্তা, অর্থনীতি ও রাজনীতির সমন্বয়ে গঠিত, যেখানে নিরাপত্তা ভিত্তি তৈরি করে, অর্থনীতি তা সচল রাখে এবং রাজনীতি পুরো প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যায়। সূত্র: আলজাজিরা

AS/AHA
আরও পড়ুন
সর্বশেষপঠিত