চলছে জবি শিক্ষার্থীদের তৃতীয় দিনের সমাবেশ

আপডেট : ১৬ মে ২০২৫, ১১:২৪ এএম

চার দফা দাবিতে রাজধানীর কাকরাইল মোড়ে টানা তৃতীয় দিনের মতো সমাবেশ করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। সমাবেশের পাশাপাশি জুমার নামাজের পর গণঅনশন শুরু করার ঘোষণাও দিয়েছেন তারা।

শুক্রবার (১৬ মে) সকাল ১০টা থেকে তৃতীয় দিনের মতো সমাবেশ শুরু করেছেন জবির শিক্ষক ও শিক্ষার্থীরা। বৃহস্পতিবার এই সমাবেশে এসে যোগ দেন দেশের বিভিন্ন জেলা থেকে আসা বিশ্ববিদ্যালয়টির সাবেক শিক্ষার্থীরা। আজও তাদের কেউ কেউ রয়েছেন। 

তাদের সাফ কথা, দাবি আদায় না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাটডাউন থাকবে। চলবে না বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস পরীক্ষা। দাবি নিশ্চিত না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যেতে চান শিক্ষার্থীরা।

শুক্রবার তৃতীয় দিনের মতো আন্দোলনে থাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাসুদ রানা গণমাধ্যমকে বলেন, ‘যতক্ষণ পর্যন্ত আমাদের তিন দফা দাবি আদায় না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। দাবি আদায়ে আমরা পিছপা হবো না। দাবি আদায় করে ছাড়বো।’

আরেক শিক্ষার্থী ফারজানা লীনা বলেন, ‘আমরা যৌক্তিক দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন করতে আসছি। সেখানে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে পুলিশ। আমাদের সঙ্গে বৈষম্য করা হচ্ছে। বৈষম্য মেনে নেওয়া হবে। সরকারকে যৌক্তিক দাবি মেনে নিতে হবে। আমাদের ওপর হামলারও বিচার করতে হবে।

RK
আরও পড়ুন