সিইসির সঙ্গে বৈঠকে বসছে বিএনপি

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪১ এএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে আজ বৈঠকে বসছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। 

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে সিইসির দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সিইসি’র দফতর সূত্রে জানা গেছে, আজ দুপুর ১২টায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে ৪ সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে আলোচনায় অংশ নেবেন।

প্রতিনিধি দলে আরও উপস্থিত থাকবেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এবং নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ড. মোহাম্মদ জাকারিয়া।

সংশ্লিষ্টরা ধারণা করছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি, নির্বাচনি পরিবেশ এবং দলের পক্ষ থেকে নির্দিষ্ট কিছু দাবি ও প্রস্তাবনা নিয়ে এই বৈঠকে বিস্তারিত আলোচনা হতে পারে।

DR/SN
আরও পড়ুন