জাতির উদ্দেশে জামায়াত আমিরের ভাষণ বিটিভি ও বেতারে প্রচারের আবেদন

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪৬ পিএম

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নে গণভোট উপলক্ষে নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আগামী সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত ৯টায় তার এই ভাষণ প্রদানের কথা রয়েছে।

জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, ভাষণটি রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারের মাধ্যমে একযোগে সম্প্রচারের জন্য প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর আনুষ্ঠানিক আবেদন করা হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দলের পক্ষ থেকে এই অনুমতি চেয়ে আবেদন দাখিল করা হয়।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি দায়িত্বশীল রাজনৈতিক সংগঠন হিসেবে জামায়াতে ইসলামী জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা পূরণে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। এই ধারাবাহিকতায় নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে দলের আমির দেশের মানুষের উদ্দেশে তাঁর দিকনির্দেশনামূলক বক্তব্য তুলে ধরবেন।

আগামী ১২ ফেব্রুয়ারি সারাদেশে একইসঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে।

DR/FJ
আরও পড়ুন