ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত জনসভায় যোগ দিতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) উত্তরাঞ্চলের তিন জেলায় যাচ্ছেন। প্রথমে ঠাকুরগাঁও, এরপর নীলফামারী হয়ে দিনাজপুর যাবেন। সেখানে নির্বাচনি জনসভা শেষে নানা-নানী ও খালার কবর জিয়ারত করবেন তিনি।
দীর্ঘ প্রায় ২৩ বছর পর ঠাকুরগাঁও যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার এই আগমনকে ঘিরে জেলাজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। ব্যানার-ফেস্টুনে সাজানো হচ্ছে শহরের গুরুত্বপূর্ণ সড়ক, প্রস্তুত জনসভাস্থল।
জেলা বিএনপির সভাপতি মো. মির্জা ফয়সাল আমীন বলেন, তারেক রহমানের আগমন ঘিরে জেলার সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। জনসভায় মানুষের ঢল নামবে বলে আমরা আশাবাদী। বিএনপি ক্ষমতায় এলে কৃষি, শিক্ষা, চিকিৎসাসহ সামগ্রিক উন্নয়নই হবে আমাদের প্রধান অগ্রাধিকার।
পরে দুপুরে জেলার পৌর মাঠে নির্বাচনি জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান। তার আগমনকে ঘিরে দলের নেতাকর্মী ও সমর্থকদের মাঝে আনন্দের জোয়ার।
তার আগমনকে ঘিরে শহরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তাকে বরণ করে নিতে প্রস্তুত হওয়ার পাশাপাশি চলছে জোরেসোরে মঞ্চ তৈরির কাজ। সমাবেশকে সফল করতে মাঠজুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মঞ্চ নির্মাণ কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। মাঠের সামনের অংশ বাঁশ দিয়ে ঘিরে মঞ্চের কাঠামো গড়ে তোলা হচ্ছে। সেইসাথে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। মাঠে অবস্থান করছেন পুলিশ, বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
নীলফামারী জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক বলেন, ‘আগামীকাল দুপুর ১টায় দলের চেয়ারম্যান তারেক রহমান হেলিকপ্টার যোগে সভা
স্থলে পৌঁছাবেন। তার আগমন ঘিরে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তার আগমন ঘিরে নেতাকর্মীরা উচ্ছ্বসিত। সমাবেশে জেলা-উপজেলার বিভিন্ন জায়গা থেকে প্রায় দুই লাখের বেশি নেতাকর্মীর সমাগম হবে বলে আশা করা হচ্ছে।’
সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আব্দুর গফুর সরকার বলেন, ‘দলের চেয়ারম্যানের আগমন ঘিরে আমরা আনন্দিত। তিনি প্রায় ২২ বছর পর নীলফামারীতে আসছেন। আমরা আশা করছি, তিনি আসবেন আমাদের জেলার উন্নয়ন অগ্রগতি সবকিছু নিয়ে আলোচনা করবেন। উত্তরবঙ্গের জীবন রেখা তিস্তা মহাপরিকল্পনা নিয়ে তার মুখ থেকে আশার বাণী আমরা শুনতে পারব।’
উল্লেখ্য, আজ উত্তরবঙ্গের তিন জেলায় নির্বাচনি জনসভায় বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি ৭ ফেব্রুয়ারি সকাল ১১টায় বিমানযোগে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছাবেন। পরে হেলিকপ্টারযোগে বেলা সাড়ে ১১টায় ঠাকুরগাঁও জেলা হাইস্কুল মাঠের জনসভায় যোগ দেবেন।
সেখান থেকে দুপুর ১টার দিকে হেলিকপ্টারযোগে নীলফামারী জেলার বড় মাঠের উদ্দেশ্য রওয়ানা হবেন। সেখানে বক্তব্য শেষ করে দুপুর ২টার দিকে হেলিকপ্টারযোগে দিনাজপুর জেলার বিরামপুর সরকারি কলেজ মাঠের জনসভায় যোগ দেবেন।
সেখানে বক্তব্য শেষ করে বিকেল ৩টার দিকে হেলিকপ্টারযোগে আবার সৈয়দপুর বিমানবন্দর এসে বিমান যোগে ঢাকার উদ্দেশ্য রওয়ানা হবেন।
শনিবার উত্তরাঞ্চলের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান
সিকিমে সাড়ে ৪ ঘণ্টায় ১৩ ভূমিকম্প, আতঙ্কে বাংলাদেশ
জামায়াতের সঙ্গে ঐক্যবদ্ধ নয়, একক সরকার গঠন করবে বিএনপি: তারেক রহমান
