ব্যালট পেপার বাক্সে না ফেলে যা করলো যুবক

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৮ পিএম

কুষ্টিয়ার মিরপুরে একটি ভোটকেন্দ্রে ব্যালট পেপার বাক্সে না ফেলে চুরি করে পকেটে নিয়ে পালিয়ে যাওয়ার সময় শাহিন মালিথা (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার তালবাড়িয়া উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

পরে ওই যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালত তিন বছরের সশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা করেন। এছাড়া অনাদায়ে আরও ১৫ দিনের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। দণ্ডপ্রাপ্ত শাহিন উপজেলার নওদা গোবিন্দপুর গ্রামের মৃত আব্দুল মালিথার ছেলে।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে উপজেলার তালবাড়িয়া উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে ব্যালট পেপার নিয়ে বাক্সে না ফেলে সাদা কাগজ ফেলে ওই যুবক পালিয়ে যাচ্ছিলেন। এসময় তাকে আটক করা হয়। পরে ওই যুবক তার দোষ স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালত তাকে কারাদণ্ডাদেশ দেন।

AHA
আরও পড়ুন