লালমনিরহাটের ৩ আসনেই বিএনপি বিজয়ী

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৪ এএম

লালমনিরহাটের তিনটি আসনে ভোট গ্রহণ শেষে বেসরকারিরভাবে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা বিজয়ী প্রার্থীদের হাতে বেসরকারি ফলাফলের তালিকা তুলে দিয়েছেন। এ সময় তিনটি আসনের বিজয়ী প্রার্থীরা উপস্থিত ছিলেন।

লালমনিরহাট-৩ (সদর) আসনে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ধানের শীষ প্রতীকে ১ লাখ ৩৯ হাজার ৬৫১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর আবু তাহের ৫৬ হাজার ২৪৪ ভোট পেয়েছেন। 

লালমনিরহাট-২ (কালিগঞ্জ-আদিতমারী) আসনে বিএনপির রোকনউদ্দিন বাবুল ধানের শীষ প্রতীকে ১ লাখ ২৩ হাজার ৯৪৬ ভোটে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের ফিরোজ হায়দার লাভলু দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ১৭ হাজার ২৫২ পেয়েছেন।

লালমনিরহাট-১ (হাতিবান্ধা-পাটগ্রাম) আসনে বিএনপির হাসান রাজিব প্রধান ধানের শীষ  প্রতীকে ১ লাখ ৩৮ হাজার ৬৮৬ ভোটে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আনোয়ারুল ইসলাম রাজু দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ২৯ হাজার ৫৭২ ভোট পেয়েছেন।

JMR
আরও পড়ুন