পিরোজপুর-২ আসনে জয়ী হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আহাম্মদ সোহেল মঞ্জুর। ১১ দলীয় জোট মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী শামীম সাঈদীকে আট হাজার ২৮৮ ভোটে পরাজিত করেছেন তিনি।
বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে পিরোজপুরে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু সাঈদ সাক্ষরিত চূড়ান্ত ফলাফলের বার্তায় এ তথ্য জানা যায়।
বিএনপি প্রার্থী আহাম্মদ সোহেল মঞ্জু এক লাখ পাঁচ হাজার ৬৮৫ ভোট পেয়েছেন। আর শামীম সাঈদী পেয়েছেন ৯৬ হাজার ৮৯৭ ভোট। এ আসনে মোট সাতজন প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন।

