প্রতিদ্বন্দ্বি জমিরকে সারজিস আলমের অভিনন্দন

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৮ এএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে বিজয়ী বিএনপি প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমিরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক ও ১১ দলীয় জোটের প্রার্থী সারজিস আলম।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে তিনি এই অভিনন্দন জানান।

নির্বাচনি প্রতিদ্বন্দ্বিতা শেষে বিজয়ী প্রার্থীর বাসভবনে গিয়ে তাকে শুভেচ্ছা জানানোর মাধ্যমে এক অনন্য রাজনৈতিক শিষ্টাচার প্রদর্শন করলেন সারজিস আলম।

এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘পঞ্চগড়-১ আসনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করেছি। আমি তাকে অভিনন্দন জানাতে এসেছি। আমাদের পক্ষ থেকে জয়ী প্রার্থীর প্রতি সম্মান এবং ফলাফল মেনে নেওয়ার সৎ সাহস থাকা উচিত। তিনি যদি এক ভোটেও এগিয়ে থাকেন, তবে সেই জয়কে সম্মান জানানো আমাদের দায়িত্ব। সেই জায়গা থেকেই আমি উনার খুশির সময়ে পাশে থাকতে এসেছি।’

সারজিস আলম আরও বলেন, এনসিপি সব ভালো কাজে বিজয়ী প্রার্থীকে সহযোগিতা করবে। একইসঙ্গে তিনি আশা প্রকাশ করেন যে, এলাকার যেকোনো যৌক্তিক ও জনহিতকর বিষয়ে তারাও বিজয়ী প্রার্থীর পক্ষ থেকে সহযোগিতা পাবেন।

পঞ্চগড়ের উন্নয়ন প্রসঙ্গে তিনি যোগ করেন, ‘আমাদের পঞ্চগড় অনেক পিছিয়ে থাকা জেলা। রাজনৈতিক সম্পর্কের এই সৌহার্দ্য যদি বজায় থাকে, তবে জেলাটিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এটি বড় ভূমিকা রাখবে।’ সারজিস আলমের এই উদ্যোগকে স্থানীয় সচেতন মহল ও সাধারণ ভোটাররা ইতিবাচকভাবে দেখছেন।

DR/AHA
আরও পড়ুন