কনভয় থামিয়ে রাস্তায় প্রস্রাব নাইজেরিয়ার গভর্নরের, ভিডিও ভাইরাল

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩০ পিএম

নাইজেরিয়ার এক গভর্নরের প্রকাশ্যে রাস্তার পাশে প্রস্রাব করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। রাজকীয় কনভয় থামিয়ে একজন জন প্রতিনিধির এমন আচরণে দেশজুড়ে ব্যাপক সমালোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, সাদা পোশাক পরিহিত ওই গভর্নর তার বিশাল গাড়িবহর থামিয়ে রাস্তার পাশের একটি দেওয়ালের দিকে মুখ করে প্রস্রাব করছেন। এ সময় পথচারীরা অবাক হয়ে তাকিয়ে থাকলেও গভর্নর ছিলেন নির্বিকার। ভিডিওর শেষে দেখা যায়, তিনি পোশাক ঠিক করে একটি প্লাস্টিকের বোতলের পানি দিয়ে হাত ধুয়ে আবার কনভয়ে ফিরে যাচ্ছেন। তার নিরাপত্তাকর্মীরা কাছেই দাঁড়িয়ে থাকলেও কেউ তাকে বাধা দেননি।

সামাজিক যোগাযোগমাধ্যমে এই ভিডিওটি নিয়ে নেটিজেনরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন। সমালোচকরা বলছেন, একজন গভর্নরের কাছ থেকে এমন শিষ্টাচারবহির্ভূত আচরণ কোনোভাবেই কাম্য নয়। এটি নেতৃত্বের জন্য লজ্জাজনক। একজন টুইটার ব্যবহারকারী লিখেছেন, ‘কোটি কোটি টাকার কনভয় আর প্রটোকল থাকলেও শিষ্টাচারের অভাব স্পষ্ট।’

অন্যদিকে, কেউ কেউ বিষয়টিকে মানবিক দৃষ্টিতে দেখছেন। এক ব্যবহারকারী লিখেছেন, ‘প্রকৃতির ডাক যে কোনো সময় আসতে পারে। অসুস্থতা বা বয়সের কারণে ব্লাডার নিয়ন্ত্রণ করা কঠিন হলে এমন পরিস্থিতি হওয়া স্বাভাবিক।’

উল্লেখ্য, নাইজেরিয়ায় জন প্রতিনিধিদের এমন বিচিত্র আচরণ এবারই প্রথম নয়। এর আগে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে কাদুনা রাজ্যের সাবেক গভর্নর নাসির এল-রুফাইকে গ্রেপ্তার করতে গেলে তার সমর্থক ও যাত্রীদের মানবঢাল তৈরির ঘটনা বিশ্বজুড়ে আলোচিত হয়েছিল। বর্তমান এই ঘটনায় গভর্নরের নাম প্রকাশ করা না হলেও ভিডিওটি নিয়ে আন্তর্জাতিক মহলেও হাস্যরসের সৃষ্টি হয়েছে।

DR/SN
আরও পড়ুন