মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাংক এবং অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোর ওপর ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিয়েছে ইরানের সামরিক বাহিনী। মঙ্গলবার তেহরানে একটি ইরানি ব্যাংকে হামলার প্রতিবাদে এই কড়া প্রতিক্রিয়া জানালো দেশটি। হামলার আশঙ্কায় সাধারণ মানুষকে এসব ব্যাংকের এক কিলোমিটার ব্যাসার্ধের বাইরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ (IRNA) জানিয়েছে, ইরানের যৌথ সামরিক কমান্ড- 'খাতাম আল-আনবিয়া'র মুখপাত্র ইব্রাহিম জোলফাঘারি এই হুমকি দিয়েছেন।
তিনি সতর্ক করে বলেন, ‘এই অঞ্চলের সাধারণ মানুষদের উচিত মার্কিন ও ইসরায়েলি ব্যাংকগুলোর অন্তত এক কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে না থাকা।’
জোলফাঘারি আরও বলেন, ‘সন্ত্রাসী মার্কিন বাহিনী এবং নিষ্ঠুর ইহুদিবাদী ইসরায়েল ইরানের একটি ব্যাংকে লক্ষ্যবস্তু করে বড় ভুল করেছে। তাদের এই কর্মকাণ্ড এখন আমাদের অধিকার দিয়েছে মধ্যপ্রাচ্যে থাকা তাদের সমস্ত অর্থনৈতিক কেন্দ্র ও ব্যাংকগুলোতে পাল্টা হামলা চালানোর।’
এর আগে গত মঙ্গলবার রাতে তেহরানে অবস্থিত রাষ্ট্রীয় মালিকানাধীন ‘সেপাহ ব্যাংক’(Bank Sepah) এর একটি ভবনে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানের নিউজ চ্যানেল ‘খবর’-এর বরাতে বিবিসি জানিয়েছে, বেতন বিতরণের প্রস্তুতির জন্য ওই রাতে কর্মীরা বিশেষ শিফটে কাজ করছিলেন। ওই হামলায় ব্যাংকের বেশ কয়েকজন কর্মী নিহত হয়েছেন। সূত্র: বিবিসি
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি আহত
দুবাই বিমানবন্দরে ড্রোন হামলা, বাংলাদেশিসহ আহত ৪
হরমুজ প্রণালিতে কার্গো জাহাজে হামলা, জ্বলছে আগুন
