যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ আরও জোরদার করার ঘোষণা দিয়েছেন। শুক্রবার (১৩ মার্চ) সকালে ফক্স নিউজের সঙ্গে আলাপকালে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানকে ‘খুবই কঠোর’ আঘাত করবে।
বার্তা সংস্থা রয়টার্স তাঁর এই মন্তব্যের বিষয়টি নিশ্চিত করেছে। ট্রাম্পের বক্তব্য ফক্স নিউজে প্রকাশিত হয়েছে এবং এটি তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া পোস্টের প্রতিধ্বনি।
সেখানে তিনি ইরানি শাসকগোষ্ঠীকে ইঙ্গিত করে লিখেছেন, ‘আজ এই পাগল বদমায়েশদের কী দশা হয়, তা শুধু তাকিয়ে দেখুন।’
ইরানের বর্তমান শাসনব্যবস্থার সমালোচনা করে তিনি আরও বলেন, ‘তারা ৪৭ বছর ধরে সারা বিশ্বে নিরপরাধ মানুষ হত্যা করে আসছে। আর এখন আমি, যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে তাদের খতম করছি।’
ট্রাম্প আরও জানিয়েছেন, ‘এমনটা করতে পারা অনেক বড় সম্মানের বিষয়। আমরা ব্যবস্থা নিচ্ছি যাতে ইরান কখনো যুক্তরাষ্ট্র ও মিত্রদের হুমকি দেওয়ার ক্ষমতা না রাখতে পারে।’ সূত্র: ফক্স নিউজ
মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানে নিহত ১৪৪৪, আহত ছাড়ালো ১৮ হাজার
ট্রাম্পের ধর্মীয় কমিশন থেকে পদত্যাগ করলেন মুসলিম নারী সদস্য
