ইইউয়ের সতর্কবার্তা

‘ভ্রান্ত তথ্য’ গণতন্ত্রের জন্য বড় হুমকি

আপডেট : ১৮ মার্চ ২০২৬, ০৪:২৫ পিএম

বর্তমান বিশ্বে গণতন্ত্র কেবল শারীরিক বা সামরিক যুদ্ধের মাধ্যমেই হুমকির মুখে নেই, বরং এক ভয়াবহ ‘কমনীয় যুদ্ধ’ বা ‘কগনিটিভ ওয়ার’ (Cognitive War) শুরু হয়েছে বলে সতর্ক করেছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কাসাস। 

মঙ্গলবার (১৭ মার্চ) ইস্তাম্বুলে আয়োজিত এক সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

কাজা কাসাস জানান, প্রতিপক্ষ রাষ্ট্র ও গোষ্ঠীগুলো সাধারণ মানুষের মনস্তত্ত্ব নিয়ন্ত্রণ করতে এবং জনমত নিজেদের পক্ষে নিতে মিথ্যা আখ্যান ও বিভ্রান্তিকর তথ্য (Disinformation) ছড়াচ্ছে। নিরাপত্তা পরিস্থিতি সবখানেই জটিল হয়ে উঠছে। এটি কেবল রণক্ষেত্রের লড়াই নয়, এটি মানুষের হৃদয় ও মন জয় করার লড়াই। একদিকে মিথ্যা আর বিভ্রান্তি দিয়ে আমাদের গণতান্ত্রিক কাঠামোর ওপর আঘাত হানা হচ্ছে।”

ইইউ-এর এই শীর্ষ কূটনীতিক জোর দিয়ে বলেন যে, এখন পর্যন্ত ইউরোপীয় ইউনিয়ন এই অপপ্রচারের বিরুদ্ধে কেবল ‘প্রতিরক্ষামূলক’ বা রিঅ্যাক্টিভ ভূমিকা পালন করেছে। কিন্তু এখন সময় এসেছে আরও ‘আক্রমণাত্মক’ (Offensive) পদক্ষেপ নেওয়ার। তিনি সতর্ক করেন যে, বিভ্রান্তি মোকাবিলার কৌশলগুলো সবসময় জনসমক্ষে প্রকাশ করা উচিত নয়। কারণ প্রতিপক্ষ যদি ইইউ-এর প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে জেনে যায়, তবে তারা নতুন কৌশলে দুর্বল জায়গাগুলোতে আঘাত হানবে।

কাসাসের মতে, এই অদৃশ্য যুদ্ধে জয়ী হতে হলে ইইউ-কে ক্রমাগত নিজেদের কৌশল পরিবর্তন ও খাপ খাইয়ে নিতে হবে। ভুল তথ্যের মাধ্যমে জনগণের আস্থা নষ্ট করার এই প্রক্রিয়া রুখতে আন্তর্জাতিক মহলে আরও শক্তিশালী সমন্বয় প্রয়োজন। সূত্র: আনাদোলু এজেন্সি

SN
আরও পড়ুন