মধ্যপ্রাচ্যে আড়াই হাজার সেনা ও রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

আপডেট : ২১ মার্চ ২০২৬, ১২:২২ পিএম

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের ভয়াবহ উত্তেজনার মধ্যেই নতুন করে আরও যুদ্ধজাহাজ এবং কয়েক হাজার মেরিন সেনা মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি ও রয়টার্সসহ একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ক্যালিফোর্নিয়া ভিত্তিক শক্তিশালী যুদ্ধজাহাজ ‘ইউএসএস বক্সার’ (USS Boxer) এবং ১১তম মেরিন এক্সপেডিশনারি ইউনিটের প্রায় আড়াই হাজার বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত মেরিন সেনা মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় নির্ধারিত সময়ের অন্তত তিন সপ্তাহ আগেই তাদের পশ্চিম উপকূল থেকে সরিয়ে রণক্ষেত্রে পাঠানো হচ্ছে।

এদিকে, ইরানের বর্তমান পরিস্থিতি নিয়ে এক বড় দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইরানের নৌবাহিনী, বিমান বাহিনী, রাডার এবং বিমান-বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা এখন পুরোপুরি ‘নিশ্চিহ্ন’ হয়ে গেছে। ইরানের শীর্ষ নেতাদের নিহতের বিষয়টি ইঙ্গিত করে ট্রাম্প বলেন, ‘ওই দেশে (ইরান) এখন আর কেউ নেতা হতে চায় না। তারা সবাই ধূলোয় মিশে গেছে।’

সামরিক বিশ্লেষকদের মতে, আড়াই হাজার নতুন সেনা এবং ইউএসএস বক্সারের মতো রণতরি মোতায়েনের অর্থ হলো যুক্তরাষ্ট্র এই অঞ্চলে আরও বড় ধরণের অভিযানের প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে, ট্রাম্পের এই মন্তব্য ইরানের ওপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির একটি কৌশল হতে পারে বলেও মনে করছেন অনেকে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের আকাশে এখন চরম যুদ্ধের অশনি সংকেত দেখা দিচ্ছে।

NB/AHA
আরও পড়ুন