আরব আমিরাতে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

আপডেট : ২৬ মার্চ ২০২৬, ১১:৩৫ এএম

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) আবারও ইরান থেকে আসা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা (এয়ার ডিফেন্স সিস্টেম) অত্যন্ত সফলভাবে এসব হামলা প্রতিহত করছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক সংক্ষিপ্ত বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, ‘সংযুক্ত আরব আমিরাত বর্তমানে ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র ও ড্রোনের হুমকির মোকাবিলা করছে। আকাশে যে বিকট শব্দ শোনা যাচ্ছে, তা মূলত আমাদের প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে আসা শত্রু ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো ধ্বংস করারই ফল।’

বিশেষভাবে উল্লেখযোগ্য যে, এর মাত্র চার ঘণ্টা আগেও একই ধরনের একটি বিবৃতি দিয়েছিল সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। অর্থাৎ খুব অল্প সময়ের ব্যবধানে দেশটিতে কয়েক দফা বড় ধরনের হামলার চেষ্টা চালানো হয়েছে।

ইরানের সাথে চলমান যুদ্ধের উত্তেজনায় পুরো উপসাগরীয় অঞ্চলেই এখন উচ্চ সতর্কতা জারি রয়েছে। বিশেষ করে আরব আমিরাত ও তার আশপাশের দেশগুলো ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মূল লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

NB
আরও পড়ুন