হরমুজ প্রণালিতে ইসরায়েলি জাহাজে ইরানের ড্রোন হামলা

আপডেট : ০৪ এপ্রিল ২০২৬, ০৮:৩০ পিএম

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) হরমুজ প্রণালিতে একটি ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ফলে জাহাজে আগুন ধরে যায়। হামলার শিকার জাহাজটির নাম এমএসসি ইশিকা।

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে শনিবার (৪ এপ্রিল) বলা হয়েছে, আইআরজিসি নৌবাহিনী এক্স-এ পোস্ট করে জানিয়েছে, 'হরমুজ প্রণালিতে জায়নবাদী শাসনের সাথে যুক্ত জাহাজটিতে একটি ড্রোন আঘাত হানে। এরপর জাহাজটিতে আগুন ধরে যায়।'

ইরানী নৌবাহিনী ও আইআরজিসি সূত্রে জানা গেছে, জাহাজটির বিরুদ্ধে আঘাত তৎক্ষণিকভাবে কার্যকর হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক করা হয়। তবে জাহাজের কর্মী ও সামগ্রিক ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি।

এর আগে শুক্রবার (৩ এপ্রিল) ইরানের আকাশসীমায় উড্ডয়নের সময় চারটি মার্কিন যুদ্ধযানে হামলা চালায় দেশটি। এতে একটি এফ-১৫ই ফাইটার জেট, একটি এ-১০ ওয়ার্থগ যুদ্ধবিমান এবং দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার লক্ষ্যবস্তু হয়। একই দিনে কুয়েতের ক্যাম্প বুহরিং ঘাঁটিতে থাকা একটি মার্কিন সিএইচ-৪৭ চিনুক হেলিকপ্টারও ইরানের ড্রোন হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। সূত্র: টাইমস অব ইসরায়েল

AS
আরও পড়ুন