দক্ষিণ ইসরায়েলের কারখানায় ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত

আপডেট : ০৫ এপ্রিল ২০২৬, ০৭:০৯ পিএম

ইসরায়েলের দক্ষিণাঞ্চলের রামাত হোভাব এলাকায় একটি শিল্প স্থাপনায় ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে নিশ্চিত করেছে ইসরায়েল। হামলার পরপরই সেখানে উদ্ধার তৎপরতা শুরু হয়েছে।

রোববার (৫ এপ্রিল) ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, দক্ষিণাঞ্চলের একটি স্থানে ক্ষেপণাস্ত্র আঘাতের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে নিয়মিত ও রিজার্ভ ইউনিটের অনুসন্ধান ও উদ্ধারকারী দলগুলো ঘটনাস্থলে পাঠানো হচ্ছে। পরিস্থিতি মূল্যায়ন ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ চলছে।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বিরসেবা শহরের দক্ষিণে অবস্থিত রামাত হোভাব এলাকার একটি কারখানায় সরাসরি আঘাত হানে ক্ষেপণাস্ত্রটি। এতে শিল্প এলাকায় আগুন ও ধোঁয়া ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

প্রাথমিকভাবে হতাহতের বিষয়ে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এলাকা ঘিরে ফেলা হয়েছে এবং জরুরি সেবা সংস্থাগুলোকে সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে। সূত্র: আল–জাজিরা

AS/FJ
আরও পড়ুন
সর্বশেষপঠিত