অস্ট্রেলীয় সাংবাদিকের ক্ষোভ

লেবাননে ইসরায়েলি গণহত্যায় উদাসীন অস্ট্রেলিয়া

আপডেট : ০৯ এপ্রিল ২০২৬, ১১:২৯ এএম

লেবাননে ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক ‘গণ-হত্যা’র (Mass slaughter) বিপরীতে অস্ট্রেলিয়া সরকারের উষ্ণ-শীতল বা দায়সারা প্রতিক্রিয়ার তীব্র সমালোচনা করেছেন বিশিষ্ট অস্ট্রেলীয় সাংবাদিক এবং একটি মিডিয়ার সহ-প্রতিষ্ঠাতা জ্যান ফ্রান। তিনি এই প্রতিক্রিয়াকে অত্যন্ত দুঃখজনক কিন্তু অপ্রত্যাশিত নয় বলে বর্ণনা করেছেন।

মেলবোর্ন থেকে দেওয়া এক বিবৃতিতে জ্যান ফ্রান প্রশ্ন তোলেন, যদি এই একই ঘটনা পশ্চিমা দেশগুলোর নাগরিকদের মার্কিন, অস্ট্রেলীয়, ব্রিটিশ বা ইউরোপীয়দের সাথে ঘটত এবং রেকর্ড সংখ্যক বিমান হামলায় তারা প্রাণ হারাত, তবে কি আমরা সাক্ষাৎকারের শুরুতে তেলের দাম নিয়ে আলোচনা করতাম? নাকি এই বর্বর ও বিবেকহীন কর্মকাণ্ডের বিরুদ্ধে সরাসরি সোচ্চার হতাম?

প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়ং লেবাননের মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও ইসরায়েলি হামলার সরাসরি কোনো নিন্দা জানাননি। অন্যদিকে, প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ যুদ্ধবিরতিতে লেবাননকে অন্তর্ভুক্ত করার কথা বললেও এ বিষয়ে বিস্তারিত কোনো কঠোর অবস্থান নেননি।

লেবানন-বংশোদ্ভূত অস্ট্রেলীয় এই সাংবাদিক আরও বলেন, রাজনৈতিক নেতা ও গণমাধ্যমের এই ‘স্পষ্ট উদ্বেগের অভাব’ তাঁর মতো প্রবাসীদের জন্য অত্যন্ত যন্ত্রণাদায়ক। একটি বিশেষ দেশকে চোখের সামনে এভাবে ধ্বংস হতে দেখা এবং বিশ্বনেতাদের নীরবতা অত্যন্ত হতাশাজনক। তিনি মনে করেন, কেবল যুদ্ধবিরতির আহ্বান জানানোই যথেষ্ট নয়, বরং এই ধ্বংসলীলার বিরুদ্ধে স্পষ্ট নৈতিক অবস্থান নেওয়া সরকারের দায়িত্ব।



SN
আরও পড়ুন
সর্বশেষপঠিত