ইরাকের ইরানপন্থী মিলিশিয়া কমান্ডারদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা 

আপডেট : ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৪৭ এএম

মার্কিন অর্থ মন্ত্রণালয় (ট্রেজারি ডিপার্টমেন্ট) ইরান সমর্থিত ইরাকি সশস্ত্র গোষ্ঠীর বেশ কয়েকজন শীর্ষ কমান্ডারের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। 

মূলত কাতায়েব হিজবুল্লাহ এবং এর সহযোগী সংগঠনগুলোর নেতাদের লক্ষ্য করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। 

গত মাস থেকে ইরাকের এই ইরানপন্থী গোষ্ঠীগুলো সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে। তারা মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থ ও সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ধারাবাহিক রকেট এবং ড্রোন হামলা চালিয়ে আসছে। 

পরিস্থিতির অবনতি ঘটায় মার্কিন প্রশাসন এই অর্থনৈতিক ও কৌশলগত পাল্টা ব্যবস্থা গ্রহণ করল। 

নিষেধাজ্ঞা ঘোষণার সময় এক বিবৃতিতে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘আমরা ইরানের মদতপুষ্ট ইরাকি সন্ত্রাসী মিলিশিয়াদের কোনোভাবেই মার্কিন জীবন বা স্বার্থ হুমকির মুখে ফেলার সুযোগ দেব না। যারা এই গোষ্ঠীগুলোর সহিংসতায় সহায়তা করছে, তাদের প্রত্যেককে জবাবদিহিতার আওতায় আনা হবে।’ সূত্র: আলজাজিরা 

HN
আরও পড়ুন
সর্বশেষপঠিত