নিজেদের আকাশসীমা আংশিকভাবে পুনরায় উন্মুক্ত করেছে ইরান। শনিবার (১৮ এপ্রিল) দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের পূর্বাঞ্চল দিয়ে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের জন্য নির্দিষ্ট কিছু রুট খুলে দেওয়া হয়েছে।
ইরানের সিভিল এভিয়েশন অথরিটি জানায়, দেশের পূর্বাঞ্চলীয় আকাশপথ এখন আন্তর্জাতিক ট্রানজিট ফ্লাইটের জন্য উন্মুক্ত। এছাড়া স্থানীয় সময় শনিবার সকাল ৭টা (জিএমটি ০৩:৩০) থেকে নির্দিষ্ট কিছু বিমানবন্দরও পুনরায় চালুর ঘোষণা দেওয়া হয়েছে।
তবে ইরান সরকার আকাশসীমা আংশিক খুলে দেওয়ার ঘোষণা দিলেও আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোর মধ্যে এখনো আতঙ্ক কাটেনি। বিভিন্ন ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ঘোষণার তিন ঘণ্টা পার হওয়ার পরও ইরানের আকাশসীমায় কোনো আন্তর্জাতিক ফ্লাইটের উপস্থিতি দেখা যায়নি।
অধিকাংশ আন্তর্জাতিক ফ্লাইট এখনো দীর্ঘ পথ ঘুরে ইরানের আকাশপথ এড়িয়ে চলাচল করছে। মূলত আঞ্চলিক অস্থিতিশীলতা ও নিরাপত্তার কথা বিবেচনা করেই বিমান সংস্থাগুলো এই সতর্কতা অবলম্বন করছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
ইরানের ইউরেনিয়াম যেকোনো উপায়ে কবজায় নিতে চান ট্রাম্প