তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

নিরাপত্তার আড়ালে ভূখণ্ড বাড়াচ্ছে ইসরায়েল

আপডেট : ১৯ এপ্রিল ২০২৬, ০১:৫৫ এএম

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান অভিযোগ করেছেন, ইসরায়েল আন্তর্জাতিক মহলে বিভ্রান্তিকর বার্তা ছড়াচ্ছে এবং ‘নিরাপত্তা’কে অজুহাত হিসেবে ব্যবহার করে নিজেদের ভূখণ্ড বাড়ানোর চেষ্টা করছে।

শনিবার আন্তালিয়া ডিপ্লোমেসি ফোরামে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ইসরায়েলের কার্যক্রম প্রকৃতপক্ষে আত্মরক্ষার জন্য নয়, বরং ভূখণ্ড সম্প্রসারণের কৌশলের অংশ। 

তার দাবি, বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকার নিরাপত্তাকে একটি ‘ঢাল’হিসেবে ব্যবহার করছে, যার আড়ালে দখলদারিত্ব জোরদার করা হচ্ছে।

ফিদান আরও বলেন, আন্তর্জাতিক অঙ্গনে এমন একটি ধারণা তৈরি করা হয়েছে যে ইসরায়েল কেবল আত্মরক্ষামূলক পদক্ষেপ নিচ্ছে। কিন্তু বাস্তবে গাজা, পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম ছাড়াও লেবানন ও সিরিয়ার বিভিন্ন এলাকায় তাদের প্রভাব ও নিয়ন্ত্রণ বাড়ানোর চেষ্টা অব্যাহত রয়েছে।

তিনি জোর দিয়ে বলেন, এ ধরনের কর্মকাণ্ড বন্ধ হওয়া জরুরি। অঞ্চলটিতে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য সব দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে সম্মান করা প্রয়োজন। পাশাপাশি, কোনো দেশের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করে দীর্ঘস্থায়ী শান্তি অর্জন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

HN
আরও পড়ুন