ইস্টার সানডেতে ট্রাম্পের ‘গালাগালি’, ক্ষুব্ধ খ্রিষ্টান নেতারা

আপডেট : ২০ এপ্রিল ২০২৬, ০১:১৫ পিএম

পবিত্র ইস্টার সানডের দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে ইরানকে উদ্দেশ্য করে অশালীন ভাষা ব্যবহার এবং একই পোস্টে ‘আল্লাহর’ নাম নেওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ খ্রিস্টান নেতারা।

রোববার (১৯ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে ওয়াল স্ট্রিট জার্নাল।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২ এপ্রিল ইরানে একটি মার্কিন এফ-১৫-ই যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর রুদ্ধশ্বাস অভিযানে দুই পাইলট উদ্ধার হন। এরপরই ট্রুথ সোশ্যালে একটি বিতর্কিত পোস্ট করেন ট্রাম্প। তিনি ইরানকে ‘উন্মাদ অবৈধ সন্তান’ বলে গালিগালাজ করেন এবং হরমুজ প্রণালি খুলে দেওয়ার আল্টিমেটাম দেন। তবে অদ্ভুতভাবে পোস্টের শেষে তিনি লেখেন, 'সমস্ত প্রশংসা আল্লাহর' (Praise be to Allah)।

ট্রাম্প যেদিন এই পোস্টটি করেন, সেদিন ছিল খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র দিন ‘ইস্টার সানডে’। এমন একটি দিনে দেশের প্রেসিডেন্টের মুখে অশালীন ভাষা এবং ভিন্ন ধর্মের উপাসনা সূচক শব্দ ব্যবহারে ক্ষিপ্ত হয়ে ওঠেন খ্রিস্টান ধর্মগুরু ও রিপাবলিকান সিনেটররা।

ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, ওই সময় বেশ কয়েকজন প্রভাবশালী খ্রিস্টান নেতা ও সিনেটর হোয়াইট হাউজে যোগাযোগ করে তাদের আপত্তির কথা জানান। তারা বলেন, ইস্টার সানডের পবিত্রতা ক্ষুণ্ণ করে প্রেসিডেন্টের এমন কুরুচিপূর্ণ আচরণ ও অসংলগ্ন বক্তব্য কোনোভাবেই শোভনীয় নয়।

YA
আরও পড়ুন