লেবাননের দক্ষিণাঞ্চলের আল-তিরি গ্রামে একটি গাড়িতে ইসরায়েলি হামলায় দু’জন নিহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি।
গতকাল ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী-আইডিএফ বাসিন্দাদের লিতানি নদী, ওয়াদি আল-সালুকি এবং ওয়াদি আল-সালহানি এলাকা থেকে দূরে থাকার জন্য সতর্কবার্তা দিয়েছে।
তারা বলেছে, সেখানে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সন্ত্রাসী কার্যক্রম চলমান রয়েছে।
গত ১৬ এপ্রিল ইসরায়েল ও লেবাননের মধ্যে একটি যুদ্ধবিরতি ঘোষণা করা হয়, যা ১০ দিন পর্যন্ত কার্যকর থাকার কথা। এ নিয়ে আগামীকাল বৃহস্পতিবার ওয়াশিংটনে রাষ্ট্রদূত পর্যায়ের আলোচনা হওয়ার কথা রয়েছে।
যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে একে অপরকে দোষারোপ করছে হিজবুল্লাহ ও ইসরাইল।
এর আগে, ইসরায়েলি বাহিনী জানিয়েছিল, দক্ষিণ লেবাননে তাদের ওপর হিজবুল্লাহ হামলা চালিয়েছে। বিবিসি
ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত শান্তি ফিরবে না