দেশজুড়ে কালবৈশাখীর তাণ্ডব, ধেয়ে আসছে ঢাকা ও দক্ষিণাঞ্চলের দিকে

আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ০৫:১৪ এএম

সারাদেশে আজ ভোর থেকে দুপুর পর্যন্ত শক্তিশালী কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টির প্রবল আশঙ্কার কথা জানানো হয়েছে। 

আবহাওয়া পরিস্থিতি বিশ্লেষণে দেখা যাচ্ছে, ঝড়টি দেশের উত্তর-পশ্চিম দিক থেকে দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। ইতোমধ্যে রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের ওপর দিয়ে তীব্র ঝড়ো হাওয়া বয়ে যেতে শুরু করেছে।

রাজধানী ঢাকার ওপর দিয়ে আজ ভোর ৪টা ৩০ মিনিট থেকে সকাল ৮টার মধ্যে শক্তিশালী কালবৈশাখী ঝড় অতিক্রম করার প্রবল সম্ভাবনা রয়েছে। এই সময়ে নগরবাসীকে নিরাপদ অবস্থানে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

ঝড়টি পর্যায়ক্রমে দেশের বিভিন্ন প্রান্তে আঘাত হানবে। আবহাওয়া পরিস্থিতি অনুযায়ী সম্ভাব্য সময়গুলো নিচে দেওয়া হলো:

রাজশাহী বিভাগ: সকল জেলা। সম্ভব্য সময়:  ভোর ৪ টার পর থেকে সকাল ৭ টা। 

ঢাকা বিভাগ: সকল জেলা। সম্ভব্য সময়:  ভোর ৪ টার পর থেকে সকাল ৯ টা। ঢাকা শহরের উপর দিয়ে শক্তিশালী কালবৈশাখি ঝড় অতিক্রম করার আশংকা করা যাচ্ছে ভোর ৪ টা বেজে ৩০ মিনিটের পর থেকে সকাল ৮ টার মধ্যে।

ময়মনিসংহ বিভাগ: সকল জেলা। সম্ভব্য সময়:  ভোর ৪ টার পর থেকে সকাল ৭ টা।  

সিলেট বিভাগ: সকল জেলা। সম্ভব্য সময়:  ভোর ৪ টার পর থেকে সকাল ৭ টা।  

বরিশাল বিভাগ: সকল জেলা। সম্ভব্য সময়:  সকাল ৬ টার পর থেকে সকাল ১০ টা।

চট্টগ্রাম বিভাগ: সকল জেলা। সম্ভব্য সময়:  ভোর ৫ টার পর থেকে সকাল ১১ টা। 

খুলনা বিভাগ:  উত্তর ও পূর্ব দিকের সকল জেলা: সম্ভব্য সময়:  ভোর ৪ টার পর থেকে সকাল ৮ টা। 

রংপুর বিভাগ: দিনাজপুর, ঠাকুরগাঁও, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম জেলা। সম্ভব্য সময়:  ভোর ৪ টার পর থেকে সকাল ৮ টা।   

ভারতের ত্রিপুরা রাজ্য:  সকল জেলা। সম্ভব্য সময়:  ভোর ৫ টার পর থেকে সকাল ১১ টা।

HN
আরও পড়ুন