নৌ অবরোধে ৪৫টি জাহাজ ফিরিয়ে দিয়েছে মার্কিন বাহিনী

আপডেট : ০২ মে ২০২৬, ০৮:৩৫ এএম

ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত নৌ অবরোধ কঠোরভাবে কার্যকর করার অংশ হিসেবে অন্তত ৪৫টি বাণিজ্যিক জাহাজকে ফিরিয়ে দেওয়ার কথা জানিয়েছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। সেন্টকমের দাবি, এসব জাহাজ চলমান অবরোধ ভাঙার চেষ্টা করেছিল।

ইরানের সঙ্গে চলমান যুদ্ধের তদারকিতে থাকা সেন্টকম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় এই তথ্য নিশ্চিত করেছে।

তারা জানিয়েছে, মার্কিন নৌবাহিনী আন্তর্জাতিক জলসীমায় তাদের টহল অব্যাহত রেখেছে এবং ইরানের বিরুদ্ধে ঘোষিত নৌ অবরোধ কঠোরভাবে পালন করছে। এই প্রক্রিয়ায় ৪৫টি বাণিজ্যিক জাহাজকে হয় ঘুরিয়ে দেওয়া হয়েছে, অথবা নিজ নিজ বন্দরে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মূলত অবরোধের নিয়মাবলি নিশ্চিত করতেই মার্কিন বাহিনী এই পদক্ষেপ নিয়েছে বলে সেন্টকমের বার্তায় উল্লেখ করা হয়।

উল্লেখ্য যে, ইরানের সঙ্গে সংঘাত শুরুর পর গত ১৩ এপ্রিল দেশটির সকল বন্দরের ওপর আনুষ্ঠানিকভাবে নৌ অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র। সেই সময় থেকেই মধ্যপ্রাচ্যের জলসীমায় বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপর কঠোর নজরদারি চালাচ্ছে মার্কিন সামরিক বাহিনী।

YA
আরও পড়ুন
সর্বশেষপঠিত