দক্ষিণ লেবাননের ১২টি শহর ও গ্রামে বড় ধরনের সামরিক অভিযানের হুমকি দিয়ে সেখানকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (IDF)। হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে এই সতর্কতা জারি করা হয়েছে।
ইসরায়েলি সামরিক মুখপাত্রের পক্ষ থেকে নির্দিষ্ট ১২টি জনপদের বাসিন্দাদের বর্তমান অবস্থান থেকে অন্তত ১,০০০ মিটার দূরে কোনো খোলা জায়গায় সরে যেতে বলা হয়েছে।
এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং অনেকেই প্রয়োজনীয় আসবাবপত্র নিয়ে এলাকা ছাড়তে শুরু করেছেন।
আইডিএফ-এর দাবি, এই এলাকাগুলোতে হিজবুল্লাহর সামরিক অবকাঠামো ও কার্যক্রম রয়েছে, যা ধ্বংস করাই তাদের মূল লক্ষ্য। তবে মধ্যপ্রাচ্যে তথাকথিত যুদ্ধবিরতি চলাকালীন নতুন করে এই ১২টি জনপদে হামলার হুমকি পরিস্থিতিকে আবারও পূর্ণমাত্রার যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। সূত্র: আলজাজিরা
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৪১, ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা তুঙ্গে