লেবাননে ইসরায়েলের সামরিক আগ্রাসনে নিহতের সংখ্যা বেড়ে ৮ হাজার ৯৫৬ জনে দাঁড়িয়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে চলমান হামলায় এ পর্যন্ত আহত হয়েছেন আরও ৩০ হাজার ৬৬৪ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের ২ মার্চ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত সময়েই দেশটিতে ৪ হাজার ৩৮৯ জন নিহত হয়েছেন। একই সময়ে আহত হয়েছেন ১২ হাজার ৪২৮ জন। শুক্রবার (৩০ অক্টোবর) রাতে মন্ত্রণালয়ের বরাতে এ পরিসংখ্যান প্রকাশ করে লেবাননের আল-মানার টেলিভিশন।
প্রতিবেদন অনুযায়ী, গত ২ মার্চ লেবাননে বড় ধরনের সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। এর ফলে দেশটিতে বাস্তুচ্যুত হয়েছেন ১০ লাখেরও বেশি মানুষ। ইসরায়েলি বাহিনী এখনো দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকা দখলে রেখেছে। চলমান সামরিক তৎপরতায় প্রাণহানি ও বাস্তুচ্যুতির পরিস্থিতি অব্যাহত রয়েছে। সূত্র: ডন
ইউক্রেন যুদ্ধে কৃষ্ণসাগরে ১ লাখ ২০ হাজার ডলফিনের মৃত্যু