৫ হাজার নয়, জার্মানি থেকে আরও বেশি সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

আপডেট : ০৩ মে ২০২৬, ১১:২৬ এএম

জার্মানি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ক্ষেত্রে সংখ্যাটি প্রাথমিকভাবে জানানো ৫ হাজারের চেয়েও অনেক বেশি হবে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইউরোপে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটির উপস্থিতিকে কেন্দ্র করে দুই দেশের দীর্ঘদিনের প্রতিরক্ষা সম্পর্কের ক্ষেত্রে প্রেসিডেন্টের এই ঘোষণা নতুন এক অস্থিরতা তৈরি করেছে।

জার্মানি থেকে ঠিক কত সংখ্যক সৈন্য কমানো হবে— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প সরাসরি জানান, 'আমরা সেনাসংখ্যা অনেক কমিয়ে ফেলছি। আমরা ৫ হাজারের চেয়েও অনেক বেশি সেনা সরিয়ে নিচ্ছি।'

যদিও পেন্টাগন গত শুক্রবার প্রথম ৫ হাজার সেনা কমানোর কথা জানিয়েছিল, তবে প্রেসিডেন্টের নতুন এই বক্তব্যে সৈন্য কমানোর ব্যাপকতা ও কঠোরতা আরও স্পষ্ট হয়ে উঠেছে।

উল্লেখ্য, ইরানের সঙ্গে সম্ভাব্য যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ভূ-রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জার্মানির সাথে যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান কূটনৈতিক দূরত্বই এই সিদ্ধান্তের প্রধান কারণ। ইউরোপীয় নিরাপত্তার প্রধান কেন্দ্রবিন্দু জার্মানি থেকে এভাবে সেনা কমিয়ে নেওয়া ন্যাটোর অভ্যন্তরীণ সামরিক ভারসাম্য এবং আটলান্টিক-পার সম্পর্কের ক্ষেত্রে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। সূত্র: আল-জাজিরা

YA
আরও পড়ুন