ইরানের সাম্প্রতিক হামলায় বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর গুরুত্বপূর্ণ লজিস্টিক সেন্টার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এতে মধ্যপ্রাচ্যে নিয়োজিত যুক্তরাষ্ট্রের সামরিক নৌবহরের খাদ্য, জ্বালানি ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহব্যবস্থা বড় ধরনের সংকটের মুখে পড়েছে।
বাহরাইন ঘাঁটির স্বাভাবিক কার্যক্রম স্তব্ধ হয়ে যাওয়ায় মার্কিন নৌবাহিনী এখন ভারত মহাসাগরের দিয়েগো গার্সিয়া দ্বীপের ওপর বাধ্য হয়ে নির্ভর করছে।
তবে ইরানের কাছে মোতায়েন করা মার্কিন বিমানবাহী রণতরিগুলো থেকে এই দ্বীপের দূরত্ব প্রায় ৩,৫০০ কিলোমিটার, যা নিয়মিত রসদ সরবরাহে মারাত্মক বিলম্ব ঘটাচ্ছে।
দীর্ঘ এ সরবরাহ পথের দরুন বিশেষত ‘ইউএসএস আব্রাহাম লিংকন’ বিমানবাহী রণতরিতে তীব্র রসদ সংকট দেখা দিয়েছে।
প্রায় ৫,০০০ সেনা ও ক্রু সদস্য নিয়ে সুবিশাল এই যুদ্ধজাহাজটি কোনো বন্দরে নোঙর করার সুযোগ না পেয়ে টানা প্রায় নয় মাস ধরে গভীর সমুদ্রে অলস ও অনিশ্চিত অবস্থান ধরে রাখতে বাধ্য হচ্ছে।
সংবাদ উৎস: নিউ ইয়র্ক টাইমস
লেবাননে ইসরায়েলি হামলা ‘গণহত্যা’
মধ্যপ্রাচ্যে আত্মহত্যার ঝুঁকিতে ৫ হাজার মার্কিন সেনা