ন্যাড়া একবারই বেলতলায় যায়: আমিরি

আপডেট : ০৬ মে ২০২৬, ০৪:৫৩ পিএম

হরমুজ প্রণালি ঘিরে যুক্তরাষ্ট্রের ঘোষিত ‘প্রজেক্ট ফ্রিডম’ অভিযান স্থগিতের সিদ্ধান্তে ইঙ্গিতপূর্ণ প্রতিক্রিয়া জানিয়েছেন পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোগাদাম।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণাটি শেয়ার করে ফারসি ভাষায় লেখেন, 'যে ব্যক্তি আগে চেষ্টা করা পথে আবার হাঁটে, সে অনুতপ্ত হবে।' একই সঙ্গে ইংরেজিতে যোগ করেন, 'Once beaten, twice shy।' অর্থাৎ 'ন্যাড়া একবারই বেলতলায় যায়'। 

এই মন্তব্যে স্পষ্টভাবে বোঝানো হয়েছে, অতীতের অভিজ্ঞতা উপেক্ষা করে হরমুজে সামরিক পদক্ষেপ নেওয়ার চেষ্টা করলে তার পরিণতি সুখকর নাও হতে পারে, এমন একটি কূটনৈতিক বার্তা তুলে ধরতে চেয়েছে তেহরান।

ট্রাম্প জানিয়েছেন, এই অভিযান স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে পাকিস্তান-এর অনুরোধের ভিত্তিতে, যারা বর্তমানে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। সূত্র: আলজাজিরা

AS
আরও পড়ুন