প্রজেক্ট ফ্রিডম স্থগিতে ট্রাম্পকে ধন্যবাদ জানালেন শেহবাজ

আপডেট : ০৬ মে ২০২৬, ০৪:৪৭ পিএম

হরমুজ প্রণালি ঘিরে যুক্তরাষ্ট্রের ‘প্রজেক্ট ফ্রিডম’ অভিযান স্থগিতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 'সাহসী নেতৃত্ব ও সময়োপযোগী সিদ্ধান্ত'-এর প্রশংসা করেন। তার মতে, এই পদক্ষেপ সংবেদনশীল এই সময়ে আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও পুনর্মিলনের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে পাকিস্তান যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। সম্প্রতি ইসলামাবাদে দুই পক্ষের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়েছে, যা কূটনৈতিক তৎপরতার ইঙ্গিত বহন করে।

শরীফ বলেন, 'সংযম বজায় রাখা এবং সংলাপ ও কূটনীতির মাধ্যমে শান্তিপূর্ণ সমাধান নিশ্চিত করার সব প্রচেষ্টাকে পাকিস্তান দৃঢ়ভাবে সমর্থন করে যাবে।' সূত্র: আলজাজিরা
  

AS
আরও পড়ুন