মেরামত, সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য বুধবার (১৩ মে) সিলেটের ১৭ এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। মঙ্গলবার (১২ মে) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ এর নির্বাহী প্রকৌশলী মো. শামছ-ই-আরেফিন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ এর আওতাধীন ১১ কেভি পুলিশ লাইন ফিডারের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
যেসব এলাকায় বিদ্যুৎ বন্ধ থাকবে সেগুলো হলো— বলদি, তেতুরতল, লতিপুর, বানেশ্বরপুর, পিরিজপুর, চন্ডিপুল, দারোগাবাড়ি, সুনামপুর, লালারচক, খিদিরপুর, আহমেদপুর, বাইপাস রোড, বঙ্গবীর রোড, লাউয়াই, তেলিবাজার, তেতলি, অতিরবাড়ীসহ আশপাশের এলাকা।
সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ এর নির্বাহী প্রকৌশলী মো. শামছ-ই-আরেফিন বলেন, নির্ধারিত সময়ের আগে কাজ সম্পন্ন হলে সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে।
১৩ দিন যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না