যুক্তরাজ্যে ওমানের পররাষ্ট্রমন্ত্রী, নাইজেল ফারাজের সাথে বৈঠক

আপডেট : ১৬ মে ২০২৬, ০৮:১৯ এএম

যুক্তরাজ্য সফরে থাকা সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বিন জায়েদ দেশটির অন্যতম আলোচিত রাজনৈতিক দল ‘রিফর্ম ইউকে’-এর নেতা নাইজেল ফারাজের সাথে এক উচ্চপর্যায়ের বৈঠকে মিলিত হয়েছেন। বৈঠকে দ্বিপাক্ষিক কৌশলগত সম্পর্ক এবং মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল এক্স (টুইটার) হ্যান্ডেলে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, বৈঠকে দুই নেতা মধ্যপ্রাচ্যের সর্বশেষ আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। বিশেষ করে, সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতকে লক্ষ্য করে ইরানের পক্ষ থেকে চালানো ‘বিনা উসকানিমূলক সন্ত্রাসী হামলা’ এবং এর সুদূরপ্রসারী প্রভাব নিয়ে উভয়ের মধ্যে গভীর আলোচনা হয়।

আঞ্চলিক নিরাপত্তার পাশাপাশি ইউএই এবং যুক্তরাজ্যের মধ্যকার দীর্ঘমেয়াদী ‘কৌশলগত সম্পর্ক’ আরও জোরদার করার বিষয়েও দুই নেতা একমত পোষণ করেন। নাইজেল ফারাজের দল ‘রিফর্ম ইউকে’ সম্প্রতি যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে দুর্দান্ত পারফর্ম করেছে এবং রাজনৈতিক বিশ্লেষকরা তাকে যুক্তরাজ্যের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী পদের অন্যতম শক্তিশালী প্রতিযোগী হিসেবে বিবেচনা করছেন। এই প্রেক্ষাপটে তার সাথে আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীর এই বৈঠকটিকে বেশ তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে।

যুক্তরাজ্য সফরের অংশ হিসেবে আবদুল্লাহ বিন জায়েদ কেবল নাইজেল ফারাজই নন, বরং যুক্তরাজ্যের উপ-প্রধানমন্ত্রী ডেভিড ল্যামির (David Lammy) সাথেও আনুষ্ঠানিক বৈঠক করেছেন। এসব বৈঠকের মধ্য দিয়ে বোঝা যাচ্ছে যে, মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে আন্তর্জাতিক অঙ্গনে কূটনৈতিক সমর্থন আদায়ে জোর তৎপরতা চালাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। সূত্র: আলজাজিরা

SN
আরও পড়ুন