দক্ষিণ লেবাননে অনুপ্রবেশকারী ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে বৃহস্পতিবার (২১ মে) ভোরে বড় ধরনের হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।
এক আনুষ্ঠানিক বিবৃতিতে গোষ্ঠীটি এই তথ্য নিশ্চিত করেছে।
হিজবুল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে, দখলকৃত লেবাননের দেবেল, রাচাফ এবং বিয়াদা শহরে অবস্থান নেওয়া ইসরায়েলি সামরিক যান ও সেনাসদস্যদের লক্ষ্য করে তারা ব্যাপক রকেট বর্ষণ করেছে।
এই রকেট হামলার পরপরই, হিজবুল্লাহর যোদ্ধারা একটি ড্রোনের ঝাঁক ব্যবহার করে দেবেল এবং এর আশেপাশের হাদ্দাত্থা অঞ্চলে অবস্থানরত ইসরায়েলি বাহিনীর অন্যান্য সামরিক সমাবেশের ওপর জোরালো আক্রমণ চালায়।
যুক্তরাষ্ট্র থেকে ২০০ বোয়িং বিমান কিনছে চীন