'উপসাগরীয় অঞ্চলে মার্কিনদের আর কোনো নিরাপদ আশ্রয় থাকবে না'

আপডেট : ২৬ মে ২০২৬, ০১:৫৩ পিএম

পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটিগুলোর জন্য আঞ্চলিক শক্তিগুলো আর ‘ঢাল’ হিসেবে কাজ করবে না এবং সেখানে যুক্তরাষ্ট্রের কোনো ‘নিরাপদ আশ্রয়’ থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি।

মঙ্গলবার (২৬ মে) নিজের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বিবৃতিতে তিনি এই কড়া বার্তা দেন।

তেহরান ও ওয়াশিংটনের মধ্যে তিন মাস ধরে চলা যুদ্ধ বন্ধে একটি সম্ভাব্য শান্তি চুক্তির আলোচনার মধ্যেই এই মন্তব্য করলেন মোজতবা খামেনি। বিবৃতিতে তিনি বলেন, ‘সময়ের চাকা পেছনে ঘোরে না। এই অঞ্চলের দেশ ও ভূখণ্ডগুলো আর মার্কিন ঘাঁটিগুলোর জন্য সুরক্ষা কবচ হিসেবে কাজ করবে না। আমেরিকা এই অঞ্চলে অশুভ তৎপরতা বা সামরিক ঘাঁটি স্থাপনের জন্য আর কোনো নিরাপদ স্থান পাবে না।’

উল্লেখ্য, গত মার্চ মাসে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলায় তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর তার স্থলাভিষিক্ত হন মোজতবা খামেনি। তবে ক্ষমতা গ্রহণের পর থেকে এখন পর্যন্ত তিনি জনসম্মুখে উপস্থিত হননি।

NB
আরও পড়ুন