সিরাজগঞ্জে বাসচাপায় নিহত ৩

আপডেট : ০৫ জুন ২০২৬, ১১:৩৩ এএম

সিরাজগঞ্জের বেলকুচিতে বাসচাপায় ব্যাটারিচালিত ভ্যানের চালক ও এক দম্পতি নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছে। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শুক্রবার শুক্রবার (৫ জুন) সকাল সাতটার দিকে উপজেলার মেঘুল্লা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার আজুগড়া হিজলতলা এলাকার বছের সরকারের ছেলে মোতালেব হোসেন (৪৫), তার স্ত্রী ফজিলা খাতুন (৩৫) এবং ব্যাটারিচালিত অটোভ্যানের চালক আজুগড়া জামতৈল গ্রামের সোনাউল্লা মুন্সীর ছেলে নূরুল ইসলাম (৩৫)। আহতরা হলেন মোতালেব হোসেনের মেয়ে ও ভ্যানের যাত্রী তামান্না খাতুন (১৬)। 

পুলিশ, নিহত ব্যক্তিদের পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মোতালেব হোসেন শুক্রবার সকালে তার স্ত্রী ও সন্তানকে নিয়ে উপজেলার আজুগড়া এলাকা থেকে ব্যাটারিচালিত ভ্যানে করে উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন। সকাল সাতটার দিকে ভ্যানটি মেঘুল্লা এলাকায় পৌঁছালে হঠাৎ এর এক্সেল রড ভেঙে যায়। এতে চালকসহ ভ্যানের সবাই সড়কের ওপর ছিটকে পড়ে যান। এ সময় এনায়েতপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতগতির ঢাকা এক্সপ্রেস বাসটি তাদের বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক নূরুল ইসলাম ও যাত্রী ফজিলা খাতুন নিহত হন। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মোতালেব হোসেনের মৃত্যু হয়।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফর ইমাম বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। বাসটি সড়কের পাশের গাছের সঙ্গে আটকে আছে। আহত ব্যক্তিদের হাসপাতালে পাঠানো হয়েছে।

SN
আরও পড়ুন