অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে শুক্রবার (৫ জুন) জুমার নামাজে প্রায় ৬৫ হাজার মুসল্লি অংশ নিয়েছেন, যদিও ইসরায়েলি কর্তৃপক্ষের কঠোর বিধিনিষেধ ও চলাচল নিয়ন্ত্রণ ছিল বলেই জানিয়েছে ইসলামিক ওয়াকফ বিভাগ।
প্রতিবেদনে বলা হয়, ভোর থেকেই হাজার হাজার ফিলিস্তিনি আল-আকসার দিকে যাত্রা শুরু করেন। ধাপে ধাপে তারা পবিত্র প্রাঙ্গণে পৌঁছে নামাজের সময় বিশাল সমাবেশে পরিণত হন।
ইসরায়েল দীর্ঘদিন ধরে পশ্চিম তীর ও গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের আল-আকসায় স্বাধীনভাবে প্রবেশে বাধা দিয়ে আসছে। বিশেষ করে গত তিন বছর ধরে এই নিষেধাজ্ঞা আরও কঠোর করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
ফলে মুসলমানদের অন্যতম পবিত্র এই স্থানে প্রবেশাধিকার এখন প্রতিদিনের একটি জটিল রাজনৈতিক ও নিরাপত্তা নিয়ন্ত্রণ ব্যবস্থার অংশে পরিণত হয়েছে, যা ফিলিস্তিনিদের ধর্মীয় স্বাধীনতার ওপর প্রভাব ফেলছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
তবুও শুক্রবারের এই সমাবেশকে অনেকেই ফিলিস্তিনিদের ধারাবাহিক উপস্থিতি ও প্রতিরোধের প্রতীক হিসেবে দেখছেন, যেখানে বাধা থাকা সত্ত্বেও ধর্মীয় দায়িত্ব পালনে মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। সূত্র: আলজাজিরা
আল-আকসায় সেটেলারদের অনুপ্রবেশের নিন্দা জানালো আমিরাত