টাঙ্গাইলে কবরস্থানের জায়গা দখল, প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ 

আপডেট : ০৯ জুন ২০২৬, ০৭:৪৭ এএম

টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নে কবরস্থানের জায়গা দখল নেয়ার অভিযোগ উঠেছে সচিবালয়ের এক কর্মচারী আলমগীর হোসেনের বিরুদ্ধে। তারই প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে মাদ্রাসা শিক্ষার্থী ও এলাকাবাসী। 

সোমবার (৮ জুন) দাইন্যা চেীধুরী পুর্বপাড়া মাদ্রাসা কবরস্থানের এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। 

মানববন্ধনে বক্তব্য রাখেন দাইন্যা ইউপি সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ ওয়াহেদ মাসুদ, কবরস্থান কমিটির সভাপতি মো. সোহেল রানা, সাধারণ সম্পাদক আজিজুল, জাহিদ, মাওলানা মো. জোবায়ের হোসেনসহ মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী ও এলাকাবাসীরা।

বক্তারা বলেন, কবরস্থানের জায়গা দখল নেয়া সচিবালয়ের এক কর্মচারী আলমগীর হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

করস্থানের জায়গায় যাতে কেউ কোনো স্থাপনা করতে না পারে সরকারের প্রতি অনুরোধ জানান এলাকাবাসী।

HN
আরও পড়ুন