দিনাজপুরের ঘোড়াঘাটে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বিত কার্যক্রম জোরদারের লক্ষ্যে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।
বুধবার (১০ জুন) বেলা ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মো. আব্দুল হাদীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল আল-মামুন কাওছার শেখ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদ রানা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিরঞ্জন কুমার, উপজেলা শিক্ষা কর্মকর্তা আশরাফুল ইসলাম ও একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকারসহ অন্যান্যরা।
বক্তারা গ্রাম আদালতের কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, গ্রাম আদালত স্থানীয় পর্যায়ে দ্রুত, সহজ ও স্বল্প ব্যয়ে বিরোধ নিষ্পত্তির কার্যকর মাধ্যম হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
কর্মশালায় জানানো হয়, ঘোড়াঘাট উপজেলার চারটি ইউনিয়নে পরিচালিত গ্রাম আদালতে এ পর্যন্ত দেওয়ানি ও ফৌজদারি বিষয়ে মোট ৪৭৮টি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে ৪৩১টি মামলার সফল নিষ্পত্তি হয়েছে।
বানারীপাড়ার সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মঞ্জু মোল্লা’র জামিন
নড়াইলে পুকুরের পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু
ঝিনাইদহে বিএনপির মাদক বিরোধী গণজমায়েত