সকালের ৯টার মধ্যেই ১১ জেলায় ঝড়ের আভাস

আপডেট : ১৩ জুন ২০২৬, ০৪:৪০ এএম

ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের ফলে তাপমাত্রার দাপট কিছুটা কমেছে। তবে ৩৫ ডিগ্রির আশেপাশেই এখনো বিরাজ করছে দেশের সর্বোচ্চ তাপমাত্রা। সেই সাথে রয়েছে ভ্যাপসা গরম। 

এই অবস্থায় শনিবার (১৩ জুন) সকাল ৯টার মধ্যেই দেশের ১১ জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে।

আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, শনিবার সকাল ৯টার মধ্যে ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেটের উপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর শুক্রবার (১২ জুন) সন্ধ্যায় রাজধানী ঢাকায় দেশের সর্বোচ্চ ৩৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে। 

এই সময়ে ফেনীতে রেকর্ড করা হয়েছে দেশের সর্বোচ্চ ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত। 

এছাড়াও গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের আমবাগানে ৬৪ মিলিমিটার ছাড়াও মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৫৮, মানিকগঞ্জের আরিচায় ৫৭, ঢাকায় ৪৩, ফরিদপুরে ৪১, গোপালগঞ্জে ৩২ মিলিমিটারসহ দেশের বেশিরভাগ অঞ্চলে বৃষ্টি হয়েছে। 

আবহাওয়া অধিদপ্তর এই অবস্থায় বর্ধিত ৫ দিনে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে।

HN
আরও পড়ুন
সর্বশেষপঠিত