প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সারা দেশে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসুচীর আওতায় টাঙ্গাইলের মির্জাপুরে উৎসব মুখর পরিবেশে একযোগে বৃক্ষরোপন কর্মসুচীর উদ্ধোধন করা হয়েছে।
শনিবার (১৩ জুন) উপজেলা পরিষদ চত্তরে এ কর্মসুচীর উদ্ধোধন করেন নির্বাহী অফিসার খান সালমান হাবীব।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার ( ভূমি ) তারেক আজিজ, বনবিভাগ বাঁশতৈল রেঞ্জ অফিসের কর্মকর্তা অমি আক্তার, বিট কর্মকর্তা মো. আব্দুর রশিদ, সমাজ সেবা কর্মকর্তা মো. মোবারক হোসেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এড. আব্দুর রউফ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সভাপতি মো. হযরত আলী মিঞা, সিনিয়র সহসভাপতি ও সাবেক কাউন্সিলর মো. আলী আযম সিদ্দিকী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ডি এম শফিকুল ইসলাম ফরিদ ও দপ্তর সম্পাদক মো. হারুন অর রশিদ প্রমুখ।
উপজেলা প্রশাসন ও বন বিভাগের সহায়তায় মির্জাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ চত্তর এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বৃক্ষাপন করা হয় বলে প্রশাসনিক কর্মকর্তা মো. যুবদীল খান জানিয়েছেন।
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল